ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আরিফিন শুভর ঈদের সিনেমায় ক্যামিও দিচ্ছেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৯৪ বার
হুট করে জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে ছবি আপলোড করে ইন্ডাস্ট্রিতে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে দিয়েছিলেন আরিফিন শুভ। পরে জানা গেল, তার এই আয়োজন ছিল রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমার জন্য। এর পরদিন নতুন করে আলোচনায় এই নায়ক। ফেসবুকে তার একটি অ্যাকশন দৃশ্যে ছবি ভাইরাল হয়েছে।

বলা হচ্ছে, এটি তার আসন্ন ঈদের সিনেমার শুট থেকে ফাঁস হওয়া দৃশ্য। ঢাকার বাইরে নাকি গোপনে আসন্ন ঈদের সিনেমার শুটিং করছেন আরিফিন শুভ। যদিও এই নিয়ে সিনেমা কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেই।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন গুঞ্জন, আরিফিন শুভর ঈদের এই সিনেমায় ক্যামিও দিচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

এই গুঞ্জন আরো দীর্ঘ করে বলা হয়েছে, এই সিনেমার পরিচালক সাইফ চন্দন। যিনি  শাকিব খানের ঘনিষ্ঠ এবং এর আগে ‘সাহেব’ নামের একটি ঘোষণা এসেছিল শাকিব-সাইফ জুটির।

অন্তর্জালের এই গুঞ্জন ঘিরে যোগাযোগ করা হয়েছিল পরিচালক সাইফ চন্দনের সঙ্গে।

পরিচালকের বক্তব্য, ‘আমি এমন কোনো সিনেমার বিষয়ে আবগত নই। তবে কাজের পরিকল্পনা চলছে। যদি কিছু হয় অফিশিয়ালভাবে জানাব।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

আরিফিন শুভর ঈদের সিনেমায় ক্যামিও দিচ্ছেন শাকিব খান

আপডেট টাইম : ০৭:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫