বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত উপমহাপরিদর্শককে (এআইজি) উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসনের স্মারক মূলে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, গ্রেড–৩) পদে পদোন্নতি প্রদান করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বুধবার লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) বদলি করা হয়।
Reporter Name 





















