ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিতে গণপূর্ত কর্মচারীদের বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১০১ বার

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন (বি-১৬৪৭)।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে গণপূর্ত ভবন চত্বরে জড়ো হন গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন শাখার কর্মকর্তা–কর্মচারীরা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় পুরো এলাকা। পরে একটি বিক্ষোভ মিছিল সেখান থেকে বের হয়ে জাতীয় প্রেসক্লাব, সেগুনবাগিচা ও মৎস্য ভবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান ফটকে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করতে প্রস্তুত হওয়া নবম পে–স্কেল রিপোর্টটি এখনও বাস্তবায়ন না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। তারা অভিযোগ করেন— “বেতন কাঠামোর ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে, মাঠপর্যায়ের কর্মচারীরা জীবিকা সংকটে পড়ছে”।

বক্তারা অবিলম্বে নবম পে–স্কেলের গেজেট প্রকাশ ও পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিতে গণপূর্ত কর্মচারীদের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০১:০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫