ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

যে কারণে নাটক থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৪ বার

কলকাতার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এতে জুটি বেঁধে জনপ্রিয়তা পেয়েছেন জীতু কমল ও দিতিপ্রিয়া রায়। নাটকটি যখন দর্শক আগ্রহের তুঙ্গে তখনই অপ্রত্যাশিত এক ঘটনা বাজালো বিষাদের সুর। জীতু ও দিতিপ্রিয়ার মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব অবশেষে নতুন মোড় নিলো।

নানা বৈঠক এবং আলোচনার পরও সমাধান না হওয়ায় দিতিপ্রিয়া নিজেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ অনেকবার আলোচনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো ফল হয়নি। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জীতু ভক্তদের ক্রমাগত সমালোচনায় দিতিপ্রিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সম্প্রতি তিনি শুটিং করতে না চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

নির্মাতা ও ফোরামের সঙ্গে আলোচনার পরও নায়িকা তার শারীরিক ও মানসিক অবস্থার কারণে কাজ চালিয়ে যাওয়ার অক্ষমতা জানিয়ে লিখিতভাবে ফোরামে আবেদন করেন। ফোরাম বিষয়টি চ্যানেল ও প্রযোজনা সংস্থার বিবেচনার জন্য পাঠিয়েছে এবং নায়িকার স্বাস্থ্যের প্রতি সম্মান জানিয়ে ফোরাম আর হস্তক্ষেপ করবে না।

প্রযোজনা সংস্থা এবং ফোরাম একসঙ্গে আবেদন করেছে, ধারাবাহিকটি যেন বন্ধ না হয়। সকল সহশিল্পীর আর্থিক নিরাপত্তা বিঘ্নিত না হয় সেদিকেও খেয়াল রাখতে পরামর্শ দিয়েছে।

ধারাবাহিকের জনপ্রিয়তা বজায় রাখার জন্য, নায়িকার পরিবর্তে প্রত্যুষা পাল, সৌমিতৃষা কুণ্ডু বা একদম নতুন মুখকে আনা হতে পারে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যমগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

যে কারণে নাটক থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া

আপডেট টাইম : ১০:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫