ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সেবার মুক্তিযোদ্ধা সেজেছিলাম বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের ট্রাফিক নির্দেশনা আইজিপি বাহারুল আলমের অপসারণ চেয়ে রিট খারিজ হাদির ওপর গুলি নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন ৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর সুষ্ঠু ভোটে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশেই আছেন ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি: ডিএমপি ‘মনে হলো মাথায় বাজ পড়েছে’, হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রতিক্রিয়া সিইসি’র

কড়াইল বস্তির আগুন খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২৩ বার

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘর পুড়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

পোস্টে প্রধান উপদেষ্টা বলেন, ‘কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য দেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেবার মুক্তিযোদ্ধা সেজেছিলাম

কড়াইল বস্তির আগুন খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আপডেট টাইম : ০৭:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫