ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

১৪ দিন দেশে থাকছেন না অর্থ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৮৫ বার

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দুই সপ্তাহ দেশে থাকছেন না। জানা গেছে, স্ত্রীর চিকিৎসার জন্য তিনি এ সময় সিঙ্গাপুরে অবস্থান করবেন। গত রাতে অর্থ উপদেষ্টা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়ে গেছেন। মন্ত্রণালয় সূত্র জানায়, স্ত্রীর চিকিৎসা শেষে আগামী ৮ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসবেন।

উপদেষ্টার সফরসূচি থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার থেকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত তিনি ব্যক্তিগত সফরে দেশের বাইরে থাকবেন। গত রাত ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়ে গেছেন। আজ বুধবার থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। এরপর আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি রওনা হয়ে দেশে ফিরবেন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

আগামী ৯ ডিসেম্বর থেকে তিনি অফিস করবেন।

সূত্র জানায়, অর্থ উপদেষ্টা এই ১৪ দিনের ছুটি সরকারি সফরের জন্য নেননি। স্ত্রীর চিকিৎসার  প্রয়োজনে এই ১৪ দিন তিনি ব্যক্তিগত ছুটিতে দেশের বাইরে অবস্থান করবেন।

তবে বিশ্লেষকরা বলছেন, যে সময়টায় অর্থ উপদেষ্টা দুই সপ্তাহের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন, সে সময়টায় দেশের রাজনীতি ও অর্থনীতির জন্য খুবই জটিল সময়।

এ ছাড়া অর্থনীতিতেও এক ধরনের সংকটময় অবস্থা চলছে। নির্বাচন ও অর্থনীতিকে ঘিরে জরুরি অনেক সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও কিছু রুটিন কাজ তিনি ভার্চুয়ালি ই-নথির মাধ্যমে করতে পারেন। তবে এই লম্বা সময় তিনি অনুপস্থিত থাকলে অর্থ মন্ত্রণালয়ের অধীন চারটি গুরুত্বপূর্ণ বিভাগ—অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে উদ্ভূত জরুরি সিদ্ধান্তগুলো কিভাবে সমাধান হবে সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার কাছে জানতে চাইলে তাঁরা স্পষ্ট করে কিছু বলতে পারেননি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

১৪ দিন দেশে থাকছেন না অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫