ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৬৯ বার

অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নিবন্ধিত দুটি ভল্ট থেকে ৮৩২ দশমিক ৫১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

সোমবার ২৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে ৭৫১ ও ৭৫৩ নম্বর ভল্ট দুটি খোলা হয়। এই প্রক্রিয়ায় সিআইসি কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ দল উপস্থিত ছিল। ভল্ট থেকে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের দেওয়া রাষ্ট্রীয় পুরস্কার ও উপহারসহ প্রায় ৮৩২ ভরি সোনার অলঙ্কার পাওয়া গেছে।

যেসব উপহার রাষ্ট্রীয়ভাবে প্রাপ্ত, সেগুলো নিয়ম অনুযায়ী কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও তা ভল্টে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি আইন ও প্রোটোকল লঙ্ঘনের ইঙ্গিত বহন করে। উদ্ধারের দিনই মতিঝিলে পূবালী ব্যাংকের আরেকটি শাখায় শেখ হাসিনার নামে নিবন্ধিত আরও একটি ভল্ট খোলা হয়। তবে সেখান থেকে কোনো স্বর্ণ, অলঙ্কার বা সম্পদ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের ভল্টগুলো সিআইসির তত্ত্বাবধানে নেওয়া হয়, তবে তখন ভল্টের ভিতরের সম্পদের তালিকা বা পরীক্ষা করা হয়নি। সোমবার আনুষ্ঠানিকভাবে ভল্ট খোলার পরই পাওয়া তথ্য জনসমক্ষে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার

আপডেট টাইম : ১০:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫