ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

প্রথম বাংলাদেশি হিসেবে ফরাসি সম্মাননা পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আজহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৮৮ বার

প্রথম বাংলাদেশি হিসেবে ফরাসি সরকারের ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল–গোল্ড লেভেল’ পদক পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

আজ বুধবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-চারলেট গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) তার বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল আজহারুল ইসলামকে এ পদক প্রদান করেন।

২০২২-২০২৩ সময়কালে ব্রিগেডিয়ার জেনারেল আজহার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (MINUSMA) ফোর্স হেডকোয়ার্টারে ডেপুটি চিফ অফ স্টাফ (সাপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বিভিন্ন দেশের ১৩ হাজারেরও বেশি শান্তিরক্ষীর লজিস্টিকস ও সাপোর্ট কার্যক্রম দক্ষতার সঙ্গে সমন্বয় করেন।

২০২২ সালে ফরাসি বাহিনীর ‘বারখান’ অভিযান মালি থেকে প্রত্যাহারের পর মালির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ক্যাম্পের দায়িত্ব জাতিসংঘ মিশনের ওপর ন্যস্ত হয়। এ জটিল পুনর্বিন্যাস প্রক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আজহারুল ইসলামের নেতৃত্বাধীন লজিস্টিকস টিম ফরাসি কন্টিনজেন্টের নিরাপদ প্রস্থান এবং জাতিসংঘ সদস্যদের সুবিন্যস্ত মোতায়েন নিশ্চিত করে।

২০২৩ সালে মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলে মাত্র ৬ মাসের মধ্যে তার নেতৃত্বে সকল জাতিসংঘ সদস্য ও তাদের অস্ত্র-সরঞ্জামাদি নিরাপদে প্রত্যাহার করা সম্ভব হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

প্রথম বাংলাদেশি হিসেবে ফরাসি সম্মাননা পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আজহার

আপডেট টাইম : ১০:২৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫