ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার

বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। তিনি বিয়ে করেছেন শুভঙ্কর সেনকে।

সোমবার (২৪ নভেম্বর) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

পূজা জানান গত এক বছর ধরে তাদের পরিচয় এবং বন্ধুত্ব ছিল, যা পরবর্তী সময়ে পরিবারে জানানো হয়। এরপর দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলে সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা।

বাঁধন সরকার পূজা দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গাওয়া গানগুলো লাখো শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’, ‘মিউজিক তোমায় ছেড়ে’ ইত্যাদি।

পূজার স্বামী শুভঙ্কর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। তারা একে অপরকে দীর্ঘ সময় ধরে ভালোবেসে আসছিলেন।

এটি পূজার দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।

এখন পূজা এবং শুভঙ্কর সেনের নতুন জীবনের জন্য সবাইকে আশীর্বাদ জানানোর আহ্বান জানিয়েছেন শিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

আপডেট টাইম : ০৯:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫