ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩১ বার

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে। আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় আমাদের কোনো ইউনিট তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারেনি।’

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

আপডেট টাইম : ০৯:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫