ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক যুগে যুগে ইসলামি রাষ্ট্রে অমুসলিম প্রতিনিধি ফিরে দেখা ২০২৫ – বিজয়ের মাস ডিসেম্বর চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে : জামায়াত আমির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান পাশ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গেল কয়েকমাসে অন্তত ৮০ জনকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

পোস্টাল ভোটের জন্য চার দিনে ১৫ হাজার নিবন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৫ বার

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটদানের সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশে প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে থাকা ১৫ হাজারেরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। গতকাল রবিবার রাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও আরও পাঁচ দিন অর্থাৎ ২৮ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন।

প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য গত মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবার।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে ইসি। এর মধ্যে প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর নিবন্ধনের সময় দেওয়া হয় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের।

অন্যদিকে অ্যাপ চালুর পর গতকাল বিকাল ৩টা পর্যন্ত ৩৪টি দেশে ১৫ হাজার ৭৫ জন নিবন্ধন করেন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৮২১ জন এবং নারী ১ হাজার ২৫৪। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৬ হাজার ৬৭৯ জন, জাপানে ৩ হাজার ৭৩৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ৮০৮ জন ও চীনে ১ হাজার ১৫৫ জন রয়েছেন। নির্বাচন কমিশনের নিবন্ধন যঃঃঢ়ং://ঢ়ড়ৎঃধষ.ড়পা.মড়া.নফ/ৎবঢ়ড়ৎঃ পোর্টালে নিবন্ধনের এসব তথ্য মিলেছে।

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বলেন, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটাররা রবিবার রাত ১২টা থেকে নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের দেশের নিবন্ধন প্রক্রিয়াও ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

রবিবার রাত ১২টায় শুরু দ্বিতীয় পর্ব : তথ্য অধিদপ্তর এক বার্তায় জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটার নিবন্ধন কার্যক্রম গতকাল রাত ১২টা থেকে শুরু হবে। এ ছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে। এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক

পোস্টাল ভোটের জন্য চার দিনে ১৫ হাজার নিবন্ধন

আপডেট টাইম : ১০:০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫