ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

তানজিন তিশার বিরুদ্ধে এবার অর্থ আত্মসাতের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫০ বার
সম্প্রতি অনলাইনভিত্তিক ফ্যাশন হাউজ ‘অ্যাপোনিয়া’ বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা করে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তার বিরুদ্ধে উঠল অর্থ আত্মসাৎ ও চরম অপেশাদারিত্বের অভিযোগ।
ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে মোটা অঙ্কের অগ্রিম টাকা নিয়েও তিশা এখন তা ফেরত দিচ্ছেন না বলে বিস্ফোরক অভিযোগ করেছেন সিনেমাটির প্রযোজক শরীফ খান।
সিনেমাটির প্রযোজক শরীফ খান একটি গণমাধ্যমকে জানান, তিশার অসহযোগিতা ও বারবার মিথ্যাচারের কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বাদ পড়ার পর অগ্রিম নেওয়া টাকা ফেরত দিতে টালবাহানা করছেন অভিনেত্রী।
শরীফ খান আরও বলেন, আমরা চরিত্রটির জন্য তিশাকেই পারফেক্ট মনে করেছিলাম। বাংলাদেশে এসে তার সঙ্গে এগ্রিমেন্টও করি। প্রথমে তাকে ৩০ হাজার ভারতীয় রুপি অগ্রিম দেওয়া হয়। এরপর তিশার এক বোনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা তাকে বাংলাদেশি ৪ লাখ ১২ হাজার টাকা পাঠাই।
টাকা নেওয়ার পর থেকেই তিশা টালবাহানা শুরু করেন দাবি করে প্রযোজক বলেন, সবকিছু চূড়ান্ত হওয়ার পর আমাদের প্রোডাকশন হাউজ থেকেই তার ভিসা প্রসেসিং ও স্লট রেডি করে দেওয়া হয়। কিন্তু বিপত্তি ঘটে স্লট ডেটের মাত্র দুদিন আগে। ভারতীয় হাই কমিশন থেকে স্লট পাওয়া কতটা কঠিন, তা সবাই জানেন। অনেক কাঠখড় পুড়িয়ে স্লট নেওয়ার পর হঠাৎ তিশা জানান, তিনি যেতে পারবেন না। অথচ এটা তার আরও আগে জানানো উচিত ছিল।
তিনি আরও জানান, তিশার এই হুটহাট সিদ্ধান্তের কারণে তাকে পুরো শুটিং শিডিউল বদলাতে হয়, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। শরমণ যোশির শিডিউল থেকে শুরু করে লোকেশন বুকিং—সবকিছুতেই বড় লোকসানের মুখে পড়েন প্রযোজক।
তিশার বিরুদ্ধে প্রযোজক আরও বলেন, ভিসা স্লট নিয়ে অনেক ঝামেলার পরেও আমরা সব ম্যানেজ করেছিলাম। কিন্তু এর মধ্যেই তিনি শাকিব খানের ‘সোলজার’ সিনেমায় যুক্ত হন। আমাকে ফোন দিয়ে বলেন, শাকিব খানের সিনেমার জন্য কলকাতার কাজটি আরও এক-দু’মাস পিছিয়ে দিতে হবে। তখনই আমার ধৈর্যের বাঁধ ভাঙে।
শরীফ খান বলেন, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিই, ‘তোমাকে আর এই সিনেমা করতে হবে না। আমরা তোমাকে বাদ দিয়ে দিলাম। তুমি আমার টাকাটা ফিরিয়ে দাও।’ কিন্তু সিনেমা থেকে বাদ পড়ার পর তিনি আর সেই টাকা ফেরত দিচ্ছেন না। ডকুমেন্টস চাইলেও ২০-২৫ দিন ঘুরিয়ে ফেরত দেন। কিন্তু টাকার বিষয়ে তিনি নীরব।
জানা যায়, এম এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শরমণ যোশির বিপরীতে অভিনয়ের কথা ছিল তানজিন তিশার। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য এটি ছিল দারুণ এক চমক। কিন্তু শেষ মুহূর্তে ভিসা জটিলতার কথা বলে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিশা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

তানজিন তিশার বিরুদ্ধে এবার অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট টাইম : ১০:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫