ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর সুষ্ঠু ভোটে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশেই আছেন ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি: ডিএমপি ‘মনে হলো মাথায় বাজ পড়েছে’, হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রতিক্রিয়া সিইসি’র এবার রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার ডিমের উৎপাদন চাহিদার চেয়ে বেশি, দামে পতন: লোকসান বাড়ছে খামারিদের মাঠের বাইরে আমি একজন অলস মানুষ

নির্বাচনে প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২২ বার

বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে প্রচার-প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে এসব কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, কমনওয়েলথ মহাসচিব বলেছেন, ‘ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পরট্যান্ট (নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা খুবই গুরুত্বপূর্ণ)’। এটার জন্য প্রচার প্রচারণাটা খুব জরুরি। আমরাও বলেছি যে হ্যাঁ, আমাদের দিক থেকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি।

আখতার আহমেদ বলেন, কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের সঙ্গে দেখা করেছেন। উনি আমাদের প্রস্তুতি, অগ্রগতি এবং বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছেন। সেগুলো সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়েছে।

ইসি সচিব বলেন, আমাদেরকে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করে এ সমস্ত ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। আমরা বলেছি আমাদের প্রস্তুতি আছে। আমরা প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে তথ্য সবাইকে জানাচ্ছি। পর্যায়ক্রমে আমরা এটাকে স্কেল আপ করব—সেটাও জানিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

নির্বাচনে প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের

আপডেট টাইম : ০৬:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫