ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

বঙ্গভবনে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৯২ বার

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ দুপুরে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে ক্রেডেনসিয়াল হলে দুই নেতা এক আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভুটানের সঙ্গে বাংলাদেশের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, ব্যবসা, বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের মেডিকেল কলেজে ভুটানি শিক্ষার্থীদের আসন বৃদ্ধি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আসনের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি প্রশংসা করেন এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। সেখানে সংক্ষিপ্ত বৈঠকের পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, একটি গাছ রোপণ করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

বঙ্গভবনে বৈঠকের পর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী এন. ধুঙ্গেল, শিল্প-বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী লিওনপো নামগিয়াল দর্জি এবং বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মোঃ নূরুল আমিন, বঙ্গভবনের সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরীসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গভবনে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৬:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫