ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের নতুন দাম নির্ধারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৭০ বার
দেশের সার কারখানায় ব্যবহৃত গ্যাসের নতুন দাম নির্ধারণের ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (২৩ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে বিইআরসি কর্তৃপক্ষ। বর্তমান দর ১৬ টাকা থেকে বাড়িয়ে কমবেশি ২৯ টাকা ৫০ পয়সা করা হতে পারে বলে জানা গেছে।
এক গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিয়েই এ দাম নির্ধারণ হবে।
তিনি আরও বলেন, জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্য নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনায় রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিইআরসির কাছে প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয় পেট্রোবাংলা এবং গ্যাসের বিতরণ কোম্পানিগুলো। তবে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা করার কথা জানায় সংস্থাটি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের নতুন দাম নির্ধারণ

আপডেট টাইম : ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫