ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

এবার মহিলা কমিশনে অভিযোগ দিতিপ্রিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১২২ বার

বৈঠক করে দ্বন্দ্ব কাটিয়ে শুক্রবার ( ২১নভেম্বর) ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে ফিরেছিলেন জীতু কমল। খবর পেয়ে অনুরাগীরাও আশ্বস্ত হন, এই বুঝি ‘অপু-আর্য’র দ্বন্দ্ব মিটল। এবার থেকে নির্বিঘ্নে সিরিয়ালের শুটিং হবে। তবে রাত পোহাতেই ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে অন্য তথ্য। দিতিপ্রিয়া রায় নাকি সহ-অভিনেতা জীতুর বিরুদ্ধে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন! শুধু তাই নয়। সোশাল মিডিয়ায় জীতু ভক্তদের লাগাতার বিষোদগারে অভিনেত্রী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে কাজেও মন বসছে না তার। সেই প্রেক্ষিতেই নাকি আর্টিস্ট ফোরামে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, এবার নাকি দিতিপ্রিয়া নিজেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন! যদিও সবটাই এখনও জল্পনা স্তরে, তবে অভিনেত্রীর মহিলা কমিশনে দ্বারস্থ হওয়ার খবর শুধুই গুঞ্জন নয়। আদতেই কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন দিতিপ্রিয়া। কী কথা হলো? এপ্রসঙ্গে লীনা গাঙ্গুলী জানালেন, ‘দিতিপ্রিয়া আমার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ চেয়েছিল মহিলা কমিশন কিছু করতে পারে কিনা। আর মহিলা কমিশনে তো সব মহিলারাই যোগাযোগ করতে পারেন। আমি বলেছি, যদি তুই মনে করিস আর্টিস্ট ফোরামে অভিযোগ জানাবি, সেটা করতে পারিস। তবে এখনও পর্যন্ত কমিশনের কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। তবে আর্টিস্ট ফোরামে দিতিপ্রিয়া লিখিত অভিযোগ জানিয়েছে, বলে জানি।’ অন্যদিকে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল সংবাদ প্রতিদিন-এর তরফে। বিষয়টি পুরোপুরি খোলসা করতে না চাইলেও শান্তিলাল জানান, ‘মেইল মারফৎ দিতিপ্রিয়া সংগঠনের কাছে কিছু জানিয়েছে ঠিকই, তবে মেইল এখনও পড়া হয়নি আমার।’

প্রসঙ্গত, নায়ক-নায়িকার দ্বন্দ্বে ধারাবাহিকের শুটিং নিয়ে প্রশ্ন উঠতেই সোমবার বৈঠকে বসে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। শোনা গিয়েছিল, বৈঠক করেও মেটানো যায়নি জীতু ও দিতিপ্রিয়ার মধ্যেকার দ্বন্দ্ব। প্রায় দু’ঘণ্টা ধরে চলা এদিনের বৈঠকের মাঝে নাকি হঠাৎই বেরিয়ে যান জীতু। অতঃপর আগামীতে ধারাবাহিকের ভবিষ্যৎ কী? তা নিয়ে প্রশ্ন জেগেছিল সকলের মনেই। এমতাবস্থায় নায়ক বদলের কথাও শোনা যায়। গুঞ্জন ওঠে, সংশ্লিষ্ট চরিত্রে জীতুর পরিবর্তে রণজয় বিষ্ণুকে দেখা যেতে পারে। তবে বৃহস্পতিবার টিআরপির ফলপ্রকাশ হতেই জীতু কমল জানান, আর্যর চরিত্রে তিনিই থাকছেন। শুক্রবার কল টাইম পেয়ে শুটেও যান তিনি। তবে রাত পোহাতেই জানা গেল, ‘অপু-আর্য’র দ্বন্দ্ব এখনও বহাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

এবার মহিলা কমিশনে অভিযোগ দিতিপ্রিয়ার

আপডেট টাইম : ১০:১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫