ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৭ বার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বৈঠক করেছেন।

শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমে তারা একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন দুই নেতা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের টাইগেটে ভুটানের প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জেও দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠক শেষে তোবগেকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবস : জাতিকে ঐক্যবদ্ধ করার নতুন শপথ

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট টাইম : ০৬:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫