ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

ভূমিকম্পে আতংকিত তারকা অঙ্গন, দেশবাসীর জন্য প্রার্থনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৬৩ বার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকাতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।

এদিকে হঠাৎ সৃষ্ট এই ভূমিকম্পের আকস্মিকতা ও তীব্রতা সারা দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। রাজধানীবাসী দ্রুত রাস্তায় নেমে আসেন এবং দেশজুড়ে মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন। এই কম্পনের ঢেউ এসে আছড়ে পড়েছে দেশের তারকা অঙ্গনেও। সামাজিক মাধ্যমে তারকারা তাদের ভয়াবহ অভিজ্ঞতা, অনুভূতি এবং দেশবাসীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘ভূমিকম্প!! আশা করি সবাই নিরাপদে আছেন।’ অভিনেতা চঞ্চল চৌধুরী তার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।’এদিকে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তার ভবনের একটি আতঙ্কজনক ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় প্লাস্টার ভেঙে ফেটে পড়েছে। বোঝাই যাচ্ছে, এই চিত্রটি গায়ককেও ফেলেছে চরম আতঙ্কে।
অভিনেত্রী সাদিয়া আয়মান একটি দোয়া উল্লেখ করে লিখেছেন, “আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা” (সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন)। তিনি আরও লেখেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন। আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি, এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন। আমিন।’

এছাড়া অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘বাংলাদেশে একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই সাবধানে থাকবেন।’ এরপর তিনি তার বাসার একটি সিসিটিভি ফুটেজ (ভূমিকম্পের মুহূর্তের) প্রকাশ করে আরও লিখেছেন, ‘মনে হচ্ছে আমার বিড়ালগুলো আগে থেকেই বুঝতে পারছিল, আল্লাহ মহান।

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

ভূমিকম্পে আতংকিত তারকা অঙ্গন, দেশবাসীর জন্য প্রার্থনা

আপডেট টাইম : ০৩:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫