ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ধসে ৩ পথচারীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৮৮ বার

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে।এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়।মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশালের কসাইটুলি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভূমিকম্প শুরুর মুহূর্তে ভবনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে। এ সময় সড়ক দিয়ে হাঁটতে থাকা তিন পথচারী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “ভূমিকম্পের মধ্যে কেপি ঘোষ স্ট্রিটের ওই পাঁচ তলা ভবন থেকে রেলিং ভেঙে পড়ে।”

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ । ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ধসে ৩ পথচারীর মৃত্যু

আপডেট টাইম : ০২:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫