ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

নরসিংদীতে ভূমিকম্পে আহত অর্ধশতাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৭৫ বার

নরসিংদীতে ভূমিকম্পে বিভিন্ন এলাকায় কিছু ভবনে ছোট- বড় ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প চলাকালীন বিভিন্নভাবে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। যার মাত্রা ছিল ৫.৭। এসময় মানুষ আতঙ্কিত হয়ে হয়ে বিভিন্ন ভবন, বাসা ও দোকান থেকে ছুটোছুটি করে রাস্তায় বেড়িয়ে আসে। এসময় আহত হয় পঞ্চাশেরও অধিক শিশুসহ নারী-পুরুষ।

এদিকে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি ভবনের ছাদ ধসে নারী ও শিশুসহ তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। নরসিংদী সদর হাসপাতালে ৪৫ জন ও জেলা হাসপাতালে ১০ জনসহ মোট ৫৫জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাব স্টেশন ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রশাসন ও দমকল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ভূমিকম্পের পর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

নরসিংদীতে ভূমিকম্পে আহত অর্ধশতাধিক

আপডেট টাইম : ০২:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫