ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর সুষ্ঠু ভোটে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশেই আছেন ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি: ডিএমপি ‘মনে হলো মাথায় বাজ পড়েছে’, হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রতিক্রিয়া সিইসি’র এবার রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার ডিমের উৎপাদন চাহিদার চেয়ে বেশি, দামে পতন: লোকসান বাড়ছে খামারিদের মাঠের বাইরে আমি একজন অলস মানুষ

শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২২ বার

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামীকাল শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামী শনিবারও। চলতি মাসের শেষ দিকে দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী দুইদিন তাপমাত্রা কিছুটা কমার প্রবণতা থাকতে পারে। এরপর আবার কিছুদিন তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসের শেষ দিকে আবার তাপমাত্রা কমে সারা দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

এদিকে আগামীকালের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামীকালও। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের আমবাগান এলাকায়, ৩৩.৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩০.৯ ও ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

আপডেট টাইম : ১১:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫