ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সুখবর দিলেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার

সুখবর দিলেন বুবলী

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় তার।এরপর শাকিব খানের বিপরীতে একে একে ১২ টি সিনেমা করেন।একপর্যায়ে ভক্তরা তাকে শাকিব খানের নায়িকা হিসেবেই চেনা শুরু করে।

শাকিবকে সিনেমার নায়ক থেকে জীবনের নায়কও বানান বুবলী।এ নিয়ে ঢালিউডের আরেক নায়িকা শাকিবের প্রথম স্ত্রী অপুর সঙ্গে দ্বন্দ্ব তার।

আজ এ অভিনেত্রীর জন্মদিন। প্রতি বছর পরিবারের সঙ্গেই দিনটি রাঙিয়ে তোলেন। কেক কাটেন, বীরকে নিয়ে বাইরেও বেড়াতে যান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিবার নিজের মতো করেই বিশেষ এ দিনটি পালন করেন তিনি। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘জন্মদিনটা আমি নিজের মতো করে কাটাই। পরিবারের সবার সঙ্গে বাসায় উদযাপন করি, মসজিদে মিলাদ দেওয়া হয় আর এতিমদের খাওয়ান হয়। বরাবরই এমনটা করি। এবারও সে রকমই পরিকল্পনা আছে।’ বুবলী আরও বলেন, ‘জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরও ভালো সিনেমা উপহার দিতে পারি। সবার ভালোবাসা আর দোয়ায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

এ সময়ের নায়িকাদের মধ্যে আলাদা ফ্যানবেজ তৈরি করতে পেরেছেন বুবলী। সিনেমায় আসার পর থেকে দেশ ও দেশের বাইরের হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। জীবনে এটাকে বড় প্রাপ্তি হিসাবেই দেখেন এ অভিনেত্রী। জন্মদিন এলেই ভক্ত-দর্শকের শুভেচ্ছায় সিক্ত হন। দিনটিতে ভক্ত-দর্শক ও মানুষের এসব ভালোবাসাকেই এ দিনের বিশেষ উপহার হিসাবেও দেখেন এ নায়িকা।

এদিকে বুবলীকে সর্বশেষ ক্যামেরার সামনে দেখা গেছে ‘শাপলা শালুক’ নামে একটি সিনেমার শুটিংয়ে। এটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক। এতে তার বিপরীতে রয়েছেন আব্দুন নূর সজল। এ ছাড়াও তিনি সম্প্রতি যুক্ত হয়েছেন ‘ঢাকাইয়া দেবদাস’ নামে একটি সিনেমায়। জাহিদ হোসেনের পরিচালনায় এতে তার বিপরীতে রয়েছেন আদর আজাদ। সিনেমাটিতে পুরান ঢাকার সংস্কৃতি ও আচার অনুষ্ঠান তুলে ধরা হবে বলে জানান নির্মাতা। ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে শুরু হবে এর শুটিং। ভক্তদের এ সুখবর দিয়ে এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘এটি সুন্দর গল্পের একটি সিনেমা। আমার জন্য চরিত্রটিও চ্যালেঞ্জিং। সবমিলিয়ে নতুন মিশনের জন্য তৈরি হচ্ছি।’ তিনি আরও বলেন, ‘বেশকিছু সিনেমার প্রস্তাব রয়েছে হাতে। কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। অনেক দিন যুক্তরাষ্ট্রে থাকায় কাজ থেকে দূরে ছিলাম। এবার আবার নতুন উদ্যোমে শুরু করছি।’

বুবলীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ নামে একটি সিনেমায়। এতে তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ। এটিও বেশ আলোচনায় ছিল। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত একাধিক সিনেমা। এগুলো হলো-রাখাল সবুজ পরিচালিত ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’, রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ ইত্যাদি।

প্রসঙ্গত, ক্যারিয়ারের প্রায় এক দশকে পা রাখতে চলেছেন শবনম বুবলী। রুপালি পর্দায় অভিষেক সিনেমায় তার সঙ্গী ছিলেন শাকিব খান। এ অভিনেতার সঙ্গে জুটি বেঁধে যেমন ছিলেন আলোচনার তুঙ্গে, তেমনি ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে এ অভিনেতাকে জড়িয়ে নানা বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাকে। দশ বছরের ক্যারিয়ারে শাকিবের সঙ্গে ১২টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। একসময় বিয়েও করেন তাকে। এ জুটির সর্বশেষ সিনেমা ছিল ‘লিডার আমিই বাংলাদেশ’। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। বর্তমানে বুবলী অন্য নায়কদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সুখবর দিলেন বুবলী

আপডেট টাইম : ০৬:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫