ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘আমি পাথরে ফুল ফোটাব’ নতুন করে গাইলেন ন্যান্‌সি-ইমরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১২০ বার

কয়েক মাস আগে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিক নতুন আয়োজনে তৈরি করেছিল ‘প্রেমের জ্বালা’ সিনেমার ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ গানটি। গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। এবার অনুপম মিউজিক নতুন করে নিয়ে আসছে ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানের দ্বিতীয় ভার্সন।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল আমি পাথরে ফুল ফোটাব। গেয়েছিলেন এন্ড্রু কিশোর। মিল্টন খন্দকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন আলম খানের। নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আমি পাথরে ফুল ফোটাব গানের প্রথম দুই লাইন। তাই গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

শেষ ঠিকানা সিনেমায় এন্ড্রু কিশোর একা গাইলেও নতুন আয়োজনে গানটি গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল। গান লিখেছেন আহমেদ রিজভী। সংগীত করেছেন ইমরান। ইতিমধ্যে ইমরানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে রেকর্ডিং।

ইমরান মাহমুদুল বলেন, ‘আমি পাথরে ফুল ফোটাব একটি জনপ্রিয় গান। সেই গানের হুক লাইনটি ব্যবহার করে নতুন করে লেখা হয়েছে। এই গান দিয়ে অনেক দিন পর ন্যান্‌সি আপুর সঙ্গে গাইলাম। শেষ আমরা দুজনে গেয়েছিলাম “লিপস্টিক” সিনেমার “নিন্দুকে” গানটি। আশা করছি নতুন গানটিও সবার ভালো লাগবে।’

ইমরান আরও জানান, এই গানের সঙ্গে আরও একটি গানের রেকর্ডিং করেছেন ন্যান্‌সি। এতে ন্যান্‌সির সহশিল্পী মোহাম্মদ মিলন। সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানটি লিখেছেন ইমরান।

শেষ ঠিকানা সিনেমায় আমি পাথরে ফুল ফোটাব গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন অমিত হাসান। তাঁর সঙ্গে ছিলেন শাবনূর। এবারও বড় আয়োজনে মালয়েশিয়াতে হবে গানের ভিডিওর শুটিং। বানাবেন সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে হবে শুটিং। তার আগেই চূড়ান্ত করা হবে গানের মডেল। নতুন বছর উপলক্ষে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আমি পাথরে ফুল ফোটাব ২.০।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

‘আমি পাথরে ফুল ফোটাব’ নতুন করে গাইলেন ন্যান্‌সি-ইমরান

আপডেট টাইম : ০৯:৫৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫