এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১–০ গোলের জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে অর্জিত এ জয়টি ২২ বছর পর প্রতিযোগিতামূলক খেলায় ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। তিনি বলেন, এটি শুধু একটি ফুটবল ম্যাচের জয় নয়, লক্ষ লক্ষ তরুণ-তরুণী, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য এটি অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এ জয় বাংলাদেশের ফুটবলে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সাফল্য বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরিয়ে আনতে সহায়ক হবে।তিনি জানান, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতের সরকারগুলোর প্রতিও এই সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
Reporter Name 




















