ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ক্যাটরিনা–ভিকি দম্পতির ছেলের এআই-নির্মিত ছবি ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গেল ৭ নভেম্বর তাদের প্রথম সন্তান জন্মের সুখবর জানান। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি সুন্দর পোস্টকার্ডে নবজাতক পুত্রের আগমনের কথা জানান তারা। সম্প্রতি এই দম্পতির পরিবারের এআই দিয়ে বানানো একটি ছবি নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়—ক্যাটরিনা কাইফ, তার স্বামী ভিকি কৌশল এবং ভিকির মা বীণা কৌশল একটি সোফায় বসে আছেন। বীণা কৌশলের কোলে শান্তভাবে ঘুমিয়ে আছে নবজাতক। শিশুটিকে কম্বলে জড়ানো অবস্থায় অত্যন্ত মিষ্টি লাগছে।

ছবিটির পটভূমি তাদের আগের কোনো গৃহস্থালি ছবির পরিবেশ থেকেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ছবি শেয়ার করেছে ক্যাটরিনার একটি জনপ্রিয় ফ্যানপেজ। এই ছবিটি শেয়ার করা বা বিশ্বাস করা থেকে ভক্তদের বিরত থাকতে অনুরোধ করেছেন এই দম্পতি।

ইনস্টাগ্রামেই ছেলের জন্মের খবর প্রথম জানান ভিকি কৌশল। নাতির জন্মে উচ্ছ্বসিত ভিকির বাবা শ্যাম কৌশলও ইনস্টাগ্রামে একটি বার্তা শেয়ার করেছেন।

উল্লেখ্য, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ক্যাটরিনা–ভিকি দম্পতির ছেলের এআই-নির্মিত ছবি ভাইরাল

আপডেট টাইম : ০৭:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫