ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

ডিসেম্বরে ঢাকায় আতিফের দুই কনসার্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৭১ বার
পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। তবে তাঁর জনপ্রিয়তা ভারত ও বাংলাদেশেও প্রবল। যেটার নজির দেখা গিয়েছিল গত বছরের ২৯ নভেম্বর। সেদিন ঢাকায় কনসার্ট করেছিলেন আতিফ, আর তা ছিল দর্শকে কানায় কানায় পূর্ণ।

গায়ক নিজেও পারফরম করে পেয়েছিলেন তৃপ্তি।ঠিক এক বছর পর আবারও ঢাকায় আসছেন আতিফ। এই ডিসেম্বরে একটি নয়, দুটি কনসার্টে গান করার কথা রয়েছে তাঁর। এর মধ্যে একটির আয়োজক মেইন স্টেজ।

১৩ ডিসেম্বর হবে তাদের কনসার্টটি।  শিগগির শুরু হবে টিকিট বিক্রি। আয়োজকদের দেওয়া তথ্য মতে, দুপুর ১টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। আর কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়।
চলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। যদিও এখনো গায়কের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি, তবে কয়েক দিনের মধ্যেই আতিফ ভিডিও বার্তা দেবেন বলে জানিয়েছে ‘মেইন স্টেজ’।দ্বিতীয় কনসার্টের আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। গত বছরের ২১ ডিসেম্বর তারা আর্মি স্টেডিয়ামে চ্যারিটি কনসার্ট করেছিল। সেখানে গান করেন পাকিস্তানের শিল্পী রাহাত ফতেহ আলী খান।

ওই আয়োজন থেকে ১ কোটি ৬৫ লাখ টাকার বেশি অর্থ এসেছিল, যা প্রদান করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। তাদের এবারের কনসার্টে থাকবেন আতিফ আসলাম। এরই মধ্যে শিল্পীর সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ডিসেম্বরের মাঝামাঝিতে হবে কনসার্টটি। ভেন্যু, তারিখ এবং অন্যান্য তথ্য শিগগির ঘোষণা করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

ডিসেম্বরে ঢাকায় আতিফের দুই কনসার্ট

আপডেট টাইম : ০৮:২৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫