ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার ডাচ মন্ত্রীকে ড. ইউনূস আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৪৫ বার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবারও বলেছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে।

গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস তাঁকে এসব কথা বলেন।

বৈঠকে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে মতবিনিময় করে দুই পক্ষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, তাঁর সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান উপদেষ্টা বলেন, আগের স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোট দিতে না পারা রেকর্ডসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি বলেন, ‘এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। যে তরুণরা গণ-অভ্যুত্থানের সময় ঢাকা ও দেশের বিভিন্ন শহরের দেয়ালে গ্রাফিতি ও চিত্র এঁকেছিলেন, এখন তাঁরাই ভোট দিতে আসবেন।’

ডাচ ভাইস মিনিস্টার বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতির প্রশংসা করে বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে প্রস্তুতির জন্য সময় ছিল খুব সীমিত, এর পরও তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

পাসকাল গ্রোটেনহুইস বাংলাদেশের শ্রম আইন সংস্কারকেও স্বাগত জানান।

তিনি বলেন, শ্রম খাতে সাম্প্রতিক সংস্কার নেদারল্যান্ডসসহ ইউরোপের আরো বিনিয়োগ আকৃষ্ট করতে ভূমিকা রাখবে। চলতি মাসের শুরুতে উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতি গতকাল এসব আইনে স্বাক্ষর করেন।তিনি জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করার পরিকল্পনা করছে নেদারল্যান্ডস। তাঁর আশাবাদ, খুব শিগগির এই চুক্তি সম্পন্ন হবে এবং বাংলাদেশের প্রতি ডাচ বিনিয়োগ আরো বাড়বে।

তিনি বলেন, ‘৫০ বছর ধরে নেদারল্যান্ডস ও বাংলাদেশ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে।

এখন আমরা এই সম্পর্ককে সমতা ও অংশীদারির ভিত্তিতে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে উন্নীত করতে চাই।’ডাচ ভাইস মিনিস্টার জানান, নেদারল্যান্ডসের বিভিন্ন কম্পানি যারা এত দিন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছে, তারা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং সরাসরি অংশীদার হিসেবে কাজ করতে চায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার ডাচ মন্ত্রীকে ড. ইউনূস আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না

আপডেট টাইম : ০৮:০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫