ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ব্যাপক আয়োজনে বাংলাদেশ থিয়েটারের চার দশক স্পর্শ উৎসব উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৮০ বার

Oplus_16908288

চার দশকের পথচলার গৌরবময় উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশ থিয়েটারের আয়োজনে রাজধানীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে ‘চার দশক স্পর্শ উৎসব ২০২৫’। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের পর্দা ওঠে। উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বেগম সেলিমা রহমান বলেন, “বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনকে টিকিয়ে রাখা ও নতুন প্রজন্মকে নাট্যচর্চায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশ থিয়েটারের ভূমিকা অনস্বীকার্য।” তিনি আশা প্রকাশ করেন, চার দশকের এ পথচলা আগামী দিনগুলোতে সাংস্কৃতিক অগ্রগতির আরও নতুন দিগন্ত খুলে দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুল্লাদৌল্লাহ চৌধুরী, পরিচালক মণিরুল ইসলাম পিয়া, নাট্যনির্দেশক নাজমুল হোসাইন আলো ও নির্মাতা এমামুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থিয়েটারের প্রধান উপদেষ্টা মুজাহার শাহ আলম।

বক্তারা বলেন, নাট্যচর্চার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠন ও সংস্কৃতিচর্চার বিস্তারে বাংলাদেশ থিয়েটারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার দশকের দীর্ঘ যাত্রায় সংগঠনটি অসংখ্য নাটক, প্রশিক্ষণ, কর্মশালা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শিল্প–সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় দলটির উল্লেখযোগ্য প্রযোজনা ‘শ্রী–আমলকী ৩৬০ ডিগ্রি’। পাশাপাশি প্রদর্শিত হয় থিয়েটারের চার দশকের স্মৃতি, অর্জন ও কর্মকাণ্ডের ওপর বিশেষ আলোকচিত্র প্রদর্শনী।

আয়োজকরা জানান, উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী মঞ্চনাটক, গান, নৃত্য, আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকবে। নতুন প্রজন্মকে নাট্যচর্চার সঙ্গে যুক্ত করাই এ উৎসবের অন্যতম লক্ষ্য।

চার দশকের পথচলায় দর্শক, শুভাকাঙ্ক্ষী ও শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ যাত্রার এ অর্জন দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার বড় অনুপ্রেরণা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ব্যাপক আয়োজনে বাংলাদেশ থিয়েটারের চার দশক স্পর্শ উৎসব উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫