ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৭৩ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ১৭ নভেম্বর (সোমবার) দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায় নিয়ে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।

সভায় বলা হয়, দীর্ঘ ষোল বছরের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক আন্দোলন এবং চলতি বছরের ছাত্র-গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশ অবশেষে ফ্যাসিস্ট শাসনমুক্ত হয়েছে।

এই সময়ে বিরোধী দলীয় নেতা–কর্মীসহ সাধারণ জনগণ গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, মামলা-নির্যাতনসহ নানাবিধ দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে।

ছাত্র-জনতা-শ্রমিকসহ সকল শ্রেণির মানুষের আত্মদান, আহত হওয়া এবং স্থায়ী ক্ষত-বিকলাঙ্গতার মূল্যেই এ পরিবর্তন এসেছে বলে সভায় উল্লেখ করা হয়।

বিএনপি জানায়, দেশবাসী এবং আন্তর্জাতিক মহলের প্রত্যাশা ছিল—স্বৈরশাসন চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ দুই ব্যক্তির বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে, সেটিকে ‘আন্তর্জাতিক মানদণ্ডে সম্পন্ন বিচার’ হিসেবে উল্লেখ করে দলটি।

রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে সর্বোচ্চ সাজা এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে বিচারিক সহযোগিতার ভিত্তিতে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়াকে বিএনপি ন্যায়বিচারের প্রতিষ্ঠা হিসেবে আখ্যায়িত করেছে।

সভায় আরও বলা হয়, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে এবং অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে।

একই সঙ্গে দলটির ধারণা—দীর্ঘদিন ধরে গুম-খুন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার পরিবারগুলোর ক্ষত কিছুটা হলেও প্রশমিত হবে এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে নিহতদের আত্মা শান্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: বিএনপি

আপডেট টাইম : ১১:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫