ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’ পেল আইসিটি বিভাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
  • ৪৪৯ বার

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’ এ ভূষিত করেছে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগনাইজেশন।

মঙ্গলবার সন্ধ্যায় মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ‘২০১৬ এসোসিও জেনারেল এসেম্বলি এন্ড আইসিটি সামিট’ এর এক জমকালো অনুষ্ঠানে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাতে এ পুরস্কার তুলে দেন এসোসিও’র সভাপতি বুনরাক সারাগানান্দা।

পুরস্কার গ্রহণের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক প্রতিক্রিয়ায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এ পুরস্কার তারই স্বীকৃতি। এর ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সার্বিক কর্মকাণ্ড আরো বেশী উদ্দীপনা পাবে, অনুপ্রেরণা পাবে।

প্রতিক্রিয়ার প্রতিমন্ত্রী সরকারের আইসিটি ডিভিশনকে ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং জনগণের পক্ষ থেকে এসোসিওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, কোরিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, হংকং, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ৩১ দেশের ১০ হাজারেরও অধিক আইসিটি কোম্পানীর প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’ পেল আইসিটি বিভাগ

আপডেট টাইম : ১০:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬