ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক যুগে যুগে ইসলামি রাষ্ট্রে অমুসলিম প্রতিনিধি ফিরে দেখা ২০২৫ – বিজয়ের মাস ডিসেম্বর চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে : জামায়াত আমির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান পাশ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গেল কয়েকমাসে অন্তত ৮০ জনকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

শাকিবের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২৩ বার
গেল কয়েক বছর ধরে নিজের মধ্যে বেশ পরিবর্তন এনেছেন শাকিব খান। শুধু তাই নয়, নিজেকে ভেঙে ভিন্ন ভিন্ন সিনেমায় দর্শকদের চমকে দিচ্ছেন এই নায়ক। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে লুক, গেটআপ এবং উপস্থাপন দিয়ে তরুণ প্রজন্মের কাছেও প্রিয় হয়ে উঠেছেন তিনি।

এই মুহূর্তে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে।

এরমধ্যেই খবর, নতুন সিনেমায় তার বিপরীতে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। এমনটা নিজেই নিশ্চিত করেছেন নায়ক।সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে এমন কথা নিজেই বলেছেন শাকিব খান। সেই ভিডিওতে রাফসানের উদ্দেশে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।

এরপর পাশ থেকে একজন জানতে চাইলে শাকিব খান উত্তর দেন, ‘একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।’আর তাতেই যেন উত্তেজনায় মেতে উঠেছেন শাকিবভক্তরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো মাতামাতি শুরু হয়ে গেছে।তবে শাকিবের আসন্ন কোন সিনেমাতে তার সঙ্গে হানিয়া আমিরকে দেখা যাবে, তা খোলাসা করেননি তিনি।

প্রসঙ্গত, ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বর থেকে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এরপর আগামী বছরের ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে তিনি যোগ দেবেন আজমান রুশোর নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির শুটিংয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক

শাকিবের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির

আপডেট টাইম : ০৭:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫