ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা ফিচার, কী আছে এতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৯০ বার

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিদিন কয়েকশ কোটি মানুষের যোগাযোগের মাধ্যম। সারাদিন অসংখ্য মেসেজ আদান–প্রদান হওয়ায় নিরাপত্তার বিষয়টি সবসময়ই গুরুত্বপূর্ণ। সেই নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি সিকিউরিটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

মেটা জানায়, হ্যাকিং বা সাইবার আক্রমণ থেকে ব্যবহারকারীদের আরও সুরক্ষা দিতে বিশেষভাবে তৈরি এই ফিচারটি হোয়াটসঅ্যাপের অ্যাডভান্সড সেকশনে পাওয়া যাবে। ওয়েবিটাইনার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ আইওএস বিটা সংস্করণে Strict Account Settings নামে নতুন একটি অপশন যুক্ত হয়েছে। এটি Privacy > Advanced—সেকশনে অবস্থান করছে।

এই মোড চালু করলে ব্যবহারকারী ‘Extreme Protection Mode’ সক্রিয় করার সুযোগ পাবেন। এতে স্বয়ংক্রিয়ভাবেই হোয়াটসঅ্যাপ কঠোর নিরাপত্তা নীতিমালা চালু করবে এবং অ্যাকাউন্ট সুরক্ষার জন্য কিছু সেটিংস নিজে থেকেই পরিবর্তন করবে।

নিরাপত্তার স্তর কেমন হবে?

মোডটি সক্রিয় করলে সঙ্গে সঙ্গেই কিছু বিধিনিষেধ কার্যকর হবে। যেমন—

তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মোডটি চালু করলে কল ও মেসেজের মান কিছুটা কমে যেতে পারে। ওয়েবিটাইনের তথ্য অনুযায়ী, স্ট্রিক্ট মোড অ্যাকটিভ করলে স্বয়ংক্রিয়ভাবে আরও কয়েকটি নিরাপত্তা ফিচার সক্রিয় হয়ে যাবে। সেগুলো হলো—

১. অপরিচিত কল সাইলেন্ট করা

২. কেবল সেভ করা কনট্যাক্টকে গ্রুপ আমন্ত্রণ পাঠানোর সুযোগ

৩. লিঙ্ক প্রিভিউ বন্ধ করা

৪. এনক্রিপশন কোড পরিবর্তন হলেই অ্যালার্ট পাওয়া

৫. স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করা

৬. অজানা নম্বরের কাছ থেকে প্রোফাইল তথ্য লুকিয়ে রাখা

এসব ফিচার হোয়াটসঅ্যাপে আগে থেকেই আছে, এবার এক ক্লিকেই সবগুলো একসঙ্গে সক্রিয় করা যাবে। সাংবাদিক, পেশাদার কর্মী ও সেলিব্রিটিদের জন্য এটি বিশেষভাবে উপকারী হতে পারে।

তবে মেটা এখনো এই ফিচারের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেনি। বর্তমানে এটি বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে, তাই সবার কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা ফিচার, কী আছে এতে

আপডেট টাইম : ০৭:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫