ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম বিগত ৩ নির্বাচনে প্রশাসন, পুলিশ, ইসি ও গোয়েন্দা সংস্থার একাংশ পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয় সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস, ভরি কত মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি: আইসিসির চিঠি কোটিপতি তাহেরীর স্বর্ণ ৩১ ভরি, স্ত্রীর নামে কিছুই নেই কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস ইসিতে আপিল শুনানি: তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন বিক্ষোভকারীদের হত্যায় যুক্তরাষ্ট্র ও ইরানের চরিত্র একই ফ্রিল্যান্সারদের ডিজিটাল কার্ড দিচ্ছে সরকার, মিলবে যেসব সুবিধা অবশেষে সুখবর পেলেন মেহজাবীন

শাকিবের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার
গেল কয়েক বছর ধরে নিজের মধ্যে বেশ পরিবর্তন এনেছেন শাকিব খান। শুধু তাই নয়, নিজেকে ভেঙে ভিন্ন ভিন্ন সিনেমায় দর্শকদের চমকে দিচ্ছেন এই নায়ক। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে লুক, গেটআপ এবং উপস্থাপন দিয়ে তরুণ প্রজন্মের কাছেও প্রিয় হয়ে উঠেছেন তিনি।

এই মুহূর্তে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে।

এরমধ্যেই খবর, নতুন সিনেমায় তার বিপরীতে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। এমনটা নিজেই নিশ্চিত করেছেন নায়ক।সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে এমন কথা নিজেই বলেছেন শাকিব খান। সেই ভিডিওতে রাফসানের উদ্দেশে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।

’ এরপর পাশ থেকে একজন জানতে চাইলে শাকিব খান উত্তর দেন, ‘একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।’আর তাতেই যেন উত্তেজনায় মেতে উঠেছেন শাকিবভক্তরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো মাতামাতি শুরু হয়ে গেছে।তবে শাকিবের আসন্ন কোন সিনেমাতে তার সঙ্গে হানিয়া আমিরকে দেখা যাবে, তা খোলাসা করেননি তিনি।

এদিকে ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করে দিয়েছেন। কেউ কেউ বলছেন, ‘প্রিন্স সিনেমাতে শাকিবের সঙ্গে হানিয়াকে দেখা যেতে পারে’। আবার কেউ বলছেন, ‘নতুন রোমান্টিক যে সিনেমার ঘোষণা এসেছে, এটাতেও দেখা যেতে পারে।’

প্রসঙ্গত, ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বর থেকে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এরপর আগামী বছরের ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে তিনি যোগ দেবেন আজমান রুশোর নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির শুটিংয়ে।

এই ছবিটিতে শাকিবের বিপরীতে নতুন মুখ খোঁজা হচ্ছে বলে খবর।       
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম

শাকিবের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির

আপডেট টাইম : ১২:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫