ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘মিস ইউনিভার্স’-এ ভোটযুদ্ধে শীর্ষস্থানে মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৭৮ বার

৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে বেশ জোরেসোরেই নিজের অবস্থান জানান দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি এখন উঠে এসেছেন ‘পিপলস চয়েস’ ভোটে প্রথম স্থানে!

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিস ইউনিভার্স অ্যাপে দেখা যায়, মিথিলার ভোট সংখ্যা প্রায় ৩ লাখ ৮৮ হাজার, যেখানে দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের প্রতিনিধির ভোট প্রায় ৩ লাখ ৭৭ হাজার।

প্রতিটি মুহূর্তে বাড়ছে উত্তেজনা, হাড্ডাহাড্ডি এই ভোটযুদ্ধে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মিস ইউনিভার্স'-এর ভোটযুদ্ধে মিথিলার উত্থান | চ্যানেল আই অনলাইন

এক ভিডিও বার্তায় থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, “এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন, একসঙ্গে ইতিহাস গড়ি — অপ্রতিরোধ্য বাংলাদেশ!”

এর আগে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে মিথিলার জন্য তুমুল ক্যাম্পেইন।

দেশের শোবিজ অঙ্গনের তারকারা একে একে যুক্ত হচ্ছেন তার পাশে— জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক মাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট দিচ্ছেন।

ভোট দিতে চাইলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে “গেট ভোট” অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলা-কে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা | বিনোদন নিউজ

উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতেন। তিনি শুধু একজন মডেল ও অভিনেত্রী নন, বরং বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত।

২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। এবার পুনরায় সেই স্বপ্নের মঞ্চে ফিরে এসে তিনি লিখছেন নতুন ইতিহাস— ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যের গল্প!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

‘মিস ইউনিভার্স’-এ ভোটযুদ্ধে শীর্ষস্থানে মিথিলা

আপডেট টাইম : ০২:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫