ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দৈনিক যুগান্তরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
  • ৩৩৫ বার

দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও প্রকাশক সালমা ইসলামের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তি রাণী রায়ের আদালতে মামলাটি করেন জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাড. গোলাম মহিউদ্দিন স্বপন। ‘নাসিরনগরে হামলার পেছনে মোকতাদির সমর্থকরা : দলীয় কোন্দলই কারণ’ শিরোনামে আসামিরা সংবাদ প্রকাশ করায় পত্রিকাটির বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

আদালত মামলাটি গ্রহণ করে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার সাক্ষীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, দৈনিক যুগান্তরের সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ আবদুল কবির তপন, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, অ্যাড. কাজী এখলাছুর রহমান, অ্যাড. এমদাদুল হক চৌধুরী, অ্যাড. মো. আক্কাছ আলী।

মামলা সূত্রে জানা যায়, মামলার ১নং সাক্ষী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সুনাম ও ঐক্য বিনষ্ট করার হীন মানসে রাজনৈতিক ষড়যন্ত্রের অসৎ উদ্দেশ্যে গত ১২ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘নাসিরনগরে হামলার পেছনে মোকতাদির সমর্থকরা : দলীয় কোন্দলই কারণ’ শিরোনামে আসামিরা সংবাদ প্রকাশ করেন। যুগান্তরে প্রকাশিত সংবাদটি প্রতারণামূলক। এতে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী তথা জেলা আওয়ামী লীগের ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দৈনিক যুগান্তরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

আপডেট টাইম : ১২:০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬