ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১২৪ বার

এ প্রজন্মের সংগীতশিল্পী মেহজাবীন মেহা। সম্প্রতি আমেরিকার মিশিগান স্টেটে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করেছেন। গত ২ নভেম্বর ইম্পেরিয়াল ইভেন্টের আয়োজনে এই অনুষ্ঠানটি ছিল সংগীতপ্রেমীদের জন্য এক আনন্দঘন আয়োজন। এতে অংশ নেন বাপ্পা মজুমদার, দলছুট ব্যান্ড, মেহজাবীন মেহা, টেন অ্যান্ড হাফ মাইলস এবং মেলোডি মেকারস।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে মেহজাবীন মেহা বলেন, বাপ্পাদার সঙ্গে এটি আমার প্রথম শো। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। দর্শকের প্রশংসা আর ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আবারও সুযোগ পেলে মিশিগানে যেতে চাই।

তিনি আরও জানান, কিছুদিন আগেই একই স্টেজে জেমসের সঙ্গে গান করার সুযোগ পেয়েছিলেন। বর্তমানে স্বামী ও একমাত্র কন্যাকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। মেহা বলেন, বাংলাদেশের সিনিয়র শিল্পীদের সঙ্গে প্রতিবার স্টেজে গাইলে নতুন কিছু শেখার সুযোগ পাই, যা আমাকে আরও সমৃদ্ধ করে।

১৯৯৯ সালের ২৭ এপ্রিল ঢাকার দক্ষিণখানে জন্ম নেওয়া মেহা পারিবারিকভাবেই সংগীতচর্চা শুরু করেন। তার মা ছিলেন সংগীতশিল্পী আর স্বামীও গানের মানুষ এই পরিবেশই তাকে নিয়মিত চর্চায় অনুপ্রাণিত করে। রুনা লায়লার গান তার প্রিয়। ভবিষ্যতে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে একই মঞ্চে গান করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, সবার দোয়া আর ভালোবাসা নিয়ে সংগীত দিয়েই মানুষের মন জয় করতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

আপডেট টাইম : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫