ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন বুশরা ও নওশিন রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে

ড. এম ওসমান ফারুকের সঙ্গে নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের মতবিনিময়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১২৪ বার

Oplus_16908288

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক তাঁর নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্দিরা রোডের হোটেল শুকতারায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. ওসমান ফারুক।

সভায় তিনি বলেন,

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে আমাদের প্রতিযোগিতা থাকবে, তবে কোনো প্রতিহিংসা নয়। করিমগঞ্জ–তাড়াইলের মানুষের কল্যাণের জন্যই আমি বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। আজীবন সকলের মঙ্গলের জন্য কাজ করতে চাই।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রানা ফারুক, চাচাতো ভাই মিসবাহ উদ্দিন টুটুল, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দীর্ঘ আট বছর প্রবাসে থাকা ড. ওসমান ফারুক আওয়ামী লীগের রাজনৈতিক রোষানলে মিথ্যা যুদ্ধপরাধ মামলায় অভিযুক্ত হন। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন ।

সম্প্রতি বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য নির্বাচিত করেছে। ৫ নভেম্বর তিনি পুনরায় দেশে ফিরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

আগামী ১৫ নভেম্বর করিমগঞ্জ হাইস্কুল মাঠে১৭ নভেম্বর তাড়াইল কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি অংশ নেবেন।

এদিকে সংবর্ধনাকে ঘিরে নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল বলেন,

সংবর্ধনার জন্য বিশাল আয়োজন করা হয়েছে। পৌর এলাকায় প্রায় অর্ধশতাধিক গেইট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হবে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা ও মিলনমেলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির

ড. এম ওসমান ফারুকের সঙ্গে নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট টাইম : ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫