ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

পূরণ হচ্ছে জয়ার আশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৭০ বার

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে গেল ১ আগস্ট কলকাতায় মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। এবার সিনেমাটি দেখা যাবে ঘরে বসে। আগামী ১৪ নভেম্বর এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ।

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শশী ও কুমুদের চরিত্রে থাকছেন আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।

‘বিসর্জন’ ও ‘বিজয়া’র পর ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাতেও প্রশংসিত হয়েছে আবীর-জয়ার পর্দার রসায়ন। ওটিটিতে মুক্তি পাওয়ায় বাংলাদেশের দর্শকও সিনেমাটি উপভোগ করতে পারবেন।

এর আগে, সিনেমাটির মুক্তির সময় জয়া আহসান জানিয়েছিলেন, এটি বাংলাদেশের দর্শক দেখার সুযোগ পেলে তিনি খুব খুশি হবেন। ওটিটিতে মুক্তির মধ্যদিয়ে জয়ার সেই আশা পূরণ হতে যাচ্ছে।

জয়ার কথায়, ‘বাংলা সাহিত্যে পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি ওপরের দিকেই থাকবে। এটি নিয়ে সিনেমা বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। খুব খুশি হব যদি এই সিনেমাটি আমার বাংলাদেশের দর্শক দেখতে পায়। সিনেমাটি ভারতীয় একজন নির্মাণ করলেও মানিক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশেরও। এ দেশের জলবায়ু, আবহাওয়া তার গায়ে লেগেছে। বাংলাদেশের যে সকল দর্শক সাহিত্যনির্ভর সিনেমা পছন্দ করেন, তাদের জন্য দেখবার মতো একটি সিনেমা পুতুলনাচের ইতিকথা।’

এদিকে গেল ২ নভেম্বর দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির নির্মাতা ইরানের মুর্তজা অতাশ জমজম। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

পূরণ হচ্ছে জয়ার আশা

আপডেট টাইম : ০৭:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫