ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

‘ফজু পাগলা’ নাম নিয়ে আনন্দিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৬৪ বার

Oplus_16908288

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান

রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই বীর মুক্তিযোদ্ধা শুধু রাজনৈতিক পরিচয়ের কারণেই নয়, সাম্প্রতিক সময়ে আলোচিত হয়েছেন আরেকটি বিশেষ উপাধি— ‘ফজু পাগলা’ নামে।

‘ফজু পাগলা’ উপাধি নিয়ে খুশি তিনি:

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাস্যরসাত্মক ভঙ্গিতে নিজের এই নতুন পরিচয় নিয়ে মতামত জানিয়েছেন ফজলুর রহমান।
তিনি বলেন, “মুফতি আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারীসহ কয়েকজন ইসলামী বক্তার মুখে শুনেছি ‘ফজু পাগলা’ নামটি। আমি দেখলাম, কথা তো ঠিকই বলেছে! আমি তাদের ধন্যবাদ দেই— বিশেষ করে মুফতি আমির হামজা ও মাওলানা আজহারীকে।”

তিনি আরও বলেন, “আমি চিন্তা করলাম, ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস! কারণ কিশোরগঞ্জে একটা মসজিদ আছে যার নাম ‘পাগলা মসজিদ’। সারা দেশে কত মসজিদ আছে, কিন্তু পাগলা মসজিদের মতো সম্পদ আর কোথাও নেই! মানুষ গলার হার খুলে দেয়, কানের দুল খুলে দেয়, হাজার হাজার টাকা আর ডলার দেয়। বায়তুল মোকাররমেরও এত সম্পদ নাই!”

পাগলা মসজিদের সঙ্গে তুলনা টেনে রসিকতা:

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ‘পাগলা মসজিদ’-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা— দুইটাই এখন আলোচনায়। পাগলা একটা সাংঘাতিক উপাধি। আমি ভাবলাম, আলেম সমাজের এই নামটা আসলে মন্দ নয়; বরং এটা আমার জন্য আশীর্বাদ।”

নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত:

ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এই নেতা ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তোলার পাশাপাশি স্থানীয় জনসাধারণের কাছ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সরল ব্যক্তিত্ব আসন্ন নির্বাচনে তাঁকে এগিয়ে রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

‘ফজু পাগলা’ নাম নিয়ে আনন্দিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান

আপডেট টাইম : ১২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫