ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ঢাকাইয়া দেবদাস’ হচ্ছেন আদর, সঙ্গী বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৯২ বার
প্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেখানে পর্দায় আবারও জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন আদর আজাদ ও শবনম বুবলী। ‘ঢাকাইয়া দেবদাস’ শিরোনামে ছবিটি পরিচালনা করবেন জাহিদ হোসেন।

জানা গেছে, প্রেমের গল্পের পাশাপাশি এতে উঠে আসবে পুরান ঢাকার কৃষ্টি ও সংস্কৃতি। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা।

পরিচালক জানান, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত প্রেমের গল্পের সিনেমা। তবে এটিকে আবার শুধু প্রেম কাহিনিও বলতে নারাজ তিনি।

তিনি বলেন, ‘জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভাষা, সমাজ–সংস্কৃতিভিত্তিক চলচ্চিত্র বিরল। আন্তর্জাতিক ক্ষেত্রে এমন বিষয়ের চলচ্চিত্রের সমাদর যথেষ্ট।

সমাজ, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে পুরান ঢাকা। রয়েছে হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্য ও সব সম্প্রদায়ের সহাবস্থানের গৌরবোজ্জ্বল চিত্র। এখানে সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষ, ব্যবসা-বাণিজ্যের হালখাতা, পূজাপার্বণ উদ্‌যাপন করে। আরো অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না।
এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে।’এ গল্পে আরো থাকবে ঢাকাবাসীর জন্ম-মৃত্যু, বিয়েসহ পারিবারিক নানা বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি। থাকবে নববর্ষের গান, কাসিদা, কাওয়ালি, হিজড়া সম্প্রদায়ের গানসহ শিয়াদের শোকের গান। থাকবে চলচ্চিত্রের নায়ক-নায়িকাসহ পুরান ঢাকার তরুণ-তরুণীদের প্রেম-ভালোবাসার ছন্দময় সংগীত।

জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং।

আদর-বুবলী ছাড়া ছবিটিতে আরো অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ঢাকাইয়া দেবদাস’ হচ্ছেন আদর, সঙ্গী বুবলী

আপডেট টাইম : ০৬:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫