ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মুসলিম বিশ্বের ৫০তম প্রভাবশালী ব্যক্তি ড. ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৯২ বার

প্রতিবছরের ন্যায় এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’।

‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শীর্ষ ওই তালিকায় ৫০তম স্থানে জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। এই বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব হিসেবে শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি, বিচারপতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি। তৃতীয় স্থানে আছেন ইয়েমেনি সুন্নি সুফি আলেম ও দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা শেখ হাবিব উমর বিন হাফিজ।

শীর্ষ দশের তালিকায় এরপরই যথাক্রমে রয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি (৪র্থ), জর্ডানের বাদশাহ এইচএম আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন (৫ম), আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব (৬ষ্ঠ), তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান (৭ম), সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ (৮ম), সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান (৯ম) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (১০ম)।

শীর্ষ ৫০ জনের তালিকায় আরও স্থান পেয়েছেন ইরাকের আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসেইন আল-সিস্তানি (১১তম), এইচ এম মুহাম্মদ (ষষ্ঠ মোহাম্মদ), মরক্কোর রাজা (১২তম)। শেখ সালমান আল-আওদা স্কলার ও শিক্ষাবিদ, সৌদি আরব (১৩তম) সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (১৪তম), ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো (১৫তম), ভারতের মাওলানা মাহমুদ মাদানী (১৬তম)।

এছাড়াও শীর্ষ ৫০ এর তালিকায় আছেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, যুক্তরাষ্ট্রের শেখ হামজা ইউসুফ হ্যানসন, বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে, পাকিস্তানের মাওলানা তারিক জামীল, যুক্তরাজ্যের স্কলার ড. টিমোথি উইন্টার (শেখ আবদাল হাকিম মুরাদ), মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ, তালিবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং মালয়েশীয় মুসলিম দার্শনিক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ নাকীব আল-আত্তাস।

বিশ্বে মোট ৫৬ টি মুসলিমপ্রধান দেশ আছে। বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ এশিয়ায় বসবাস করে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মগুলোর অন্যতম ইসলাম। বিশ্বজুড়ে এ ধর্মের অনুসারী তথা মুসলিমদের সংখ্যা প্রায় ২০০ কোটির বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। দেশ, জাতি ও গোষ্ঠী পৃথক পৃথক হলেও তারা সবাই এক উম্মাহ তথা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মুসলিম বিশ্বের ৫০তম প্রভাবশালী ব্যক্তি ড. ইউনূস

আপডেট টাইম : ১১:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫