ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

২০০ মানুষের ওমরার টাকা নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সি মালিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার

প্রায় ২০০ লোকের ওমরার টাকা নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সির মালিক। ‘আল-ফারুক এয়ার ইন্টারন্যাশনাল’র লুৎফুর রহমান ফারুকীর বিরুদ্ধে রয়েছে প্রতারণার নানা অভিযোগ। গত ৬ বছর ধরে হাজীদের নানাভাবে হয়রানি করছেন এই ফারুকী। থানায় গেলেও সুরাহা মিলছে না ভুক্তভোগীদের।

যদিও, নিজের মুখেই স্বীকারোক্তি দেন ফারুকী। গত ২৫ বছর হজ নিয়ে ব্যবসার ফাঁদ পেতেছেন এই ব্যক্তি। ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছেন তিনি। কম টাকায় হজ করিয়ে আনার অফার দিয়ে আসছে, নয়াপল্টন এলাকার আল ফারুক এয়ার ইন্টারন্যাশনাল। কয়েকশো হজযাত্রীর কাছ থেকে নিয়েছেন, মোটা অঙ্কের টাকা। এরপর একদিন অফিসে তালা। মাথায় হাত ওমরার জন্য টাকা দেওয়া ভুক্তভোগীদের।

প্রতারণার শিকার ব্যক্তিরা বলছেন, অভিযুক্তর বিরুদ্ধে মামলা দিতে গেলে প্রথমে গড়িমসি করে পল্টন থানা। এক পর্যায়ে মামলা নিলেও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তাদের।

জবাবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্বাস দেন, তদন্ত স্বাপেক্ষে অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

এ বিষয়ে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ- হাব’র মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এই প্রতারকের লাইসেন্স এরই মধ্যে বাতিল করা হয়েছে। তবে, অন্য নামে লাইসেন্স নিয়ে করেই যাচ্ছেন প্রতারণা।

ভুক্তভোগীরা বলছেন, আল ফারুক এয়ার ইন্টারন্যাশনাল ছাড়াও ঢাকা হজ্ব কাফেলা, তানভীর এয়ার ইন্টারন্যশনালসহ বেশ কিছু হজ এজেন্সি পরিচালনা করে প্রতারণা করছে লুৎফুর রহমান ফারুকী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

২০০ মানুষের ওমরার টাকা নিয়ে লাপাত্তা ট্রাভেল এজেন্সি মালিক

আপডেট টাইম : ১০:৩২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫