ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বিজয়ের সঙ্গে বাগদানের পরেই যে পরিকল্পনার কথা জানালেন রাশমিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৭৪ বার

২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। পরে গোপনে বাগদান সেরে ফেলেন; কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি।

তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা। এমনই খবর নেটদুনিয়ায়। এর মাঝেই সন্তান পরিকল্পনার কথা জানালেন রাশমিকা মান্দানা।

জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিক পর্ব সারবেন এ প্রেমিকযুগল। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। রাশমিকা মান্দানা নাকি তার ভাবিসন্তানের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।

রাশমিকা বলেন, আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।

অভিনেত্রী বলেন,  ৩০ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। এরপর ৪০ অবধি কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজ করার সমর্থনও জানিয়েছেন তিনি। তবে কি পরবর্তীকালে দীপিকার দেখানো পথেই হাঁটবেন রাশমিকা মান্দানা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বিজয়ের সঙ্গে বাগদানের পরেই যে পরিকল্পনার কথা জানালেন রাশমিকা

আপডেট টাইম : ০৬:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫