ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

জায়েদ খান কি আসলেই বিয়ে করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৩৭ বার
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে একটি অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতাকে নিয়ে নানা সময়েই চর্চা হয়। এমনকি জায়েদ সামাজিক মাধ্যমে কোনো ছবি দিলে সেটাও মুহূর্তেই ভাইরাল।

এবার জায়েদ খান আলোচনায় এলেন বিয়ের ছবিতে। সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে জায়েদ খানকে দেখা যাচ্ছে, বরের পোশাকে। তার পাশে কনের সাজে এক নারী।

আবার সেই নারীর মুখ ঢেকে দেওয়া। ঠিক এখানেই রহস্য তৈরি হয়েছে। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন জায়েদ খানের পাশে থাকা কনের সাজের মেয়েটি কে?সত্যিই কি বিয়ে করলেন জায়েদ খান? অনেকেই মজা করে সামাজিক মাধ্যমে লিখছেন, জায়েদ খান বিয়ে করলেন অথচ দাওয়াত পেলাম না!

তবে যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান জানালেন, এটা ছিল বিয়ে বিষয়ক একটি আয়োজন, মানে ব্রাইডাল শো। আর তাতেই তিনি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মিশিগানে একটি অনুষ্ঠানে হেঁটেছেন।

তবে এটা তার আসল বিয়ে নয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

জায়েদ খান কি আসলেই বিয়ে করেছেন

আপডেট টাইম : ০৬:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫