ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

প্রথমবারের মতো রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৫২ বার

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে, এবার দক্ষিণী সিনেমায় পা রাখতে চলেছেন অভিনেত্রী।

দক্ষিণী নির্মাতা নেলসন দিলীপকুমারের পরিচালনায় তামিল সিনেমা ‘জেলার ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান। এ সিনেমায় তাকে দেখা যাবে আরেক বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে। সেখানে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন ‘ফাটাকেষ্ট’ খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সম্প্রতি দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ‘জেলার ২’-এর টিম শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। সেই ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য ও শুটিং সেটের ঝলক।

কেরালার মেয়ে বিদ্যা বালান এর আগেও টালিউড ও বলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা। তবে দক্ষিণের সিনেমায় প্রথমবারের মতো অভিষেক হচ্ছে তার। যদিও এর আগে ২০১৯ সালে ‘নেরকোন্ডা পারবাই’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল বিদ্যা বালানকে।

এ সিনেমায় রজনীকান্তও থাকছেন একটি বিশেষ চরিত্রে। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালানকে দেখা যাবে কিনা, তা অবশ্য এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জানা গেছে, বর্তমানে চেন্নাইয়ে চলছে সিনেমার শুটিং। পরবর্তী অংশের কাজ হবে গোয়ায়। সেই সঙ্গে আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

প্রথমবারের মতো রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান

আপডেট টাইম : ০৬:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫