ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ জুলাইয়ে শিল্পীসমাজ নৈরাশ্যের সুড়ঙ্গ থেকে ‘দ্রোহযাত্রা’ নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব মো. তোয়াহা আর নেই ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার আল-আকসা দখলের পথে ইসরায়েল, জরুরি বৈঠকে জর্ডান

গুঞ্জনের জবাব দিলেন বাপ্পাী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৯০ বার

কাউকে না জানিয়ে অকেটা গোপনেই গত মাসে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এভাবে হঠাৎ করে নায়কের আমেরিকা যাওয়ায় নানা গুঞ্জন শুরু হয় চলচ্চিত্র ও দর্শকমহলে। অনেকে বলেছেন, বাপ্পী নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আবার অন্য এক দল বলেছে হাতে কাজ না থাকায় বেকারত্ব ঘোচাতে আমেরিকায় স্থায়ী হচ্ছেন তিনি। এই চর্চার মধ্যেই গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন এ অভিনেতা। দেশে এসে এসব কানাঘুষার জবাব দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন বাপ্পী। স্পষ্ট জানিয়ে দিলেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি তিনি।

যুক্তরাষ্ট্র সফরের কারণ জানিয়ে বাপ্পী বলেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে  বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়। বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং হোমসিক মানুষ আমি, পরিবার ছাড়া থাকতে পারি না। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি।

এদিকে ‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’, এমন মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই তারকা। তিনি বলেন, অনেকে বলছেন- বাপ্পীর সিনেমায় কাজ নেই। এ জন্য বিদেশে চলে গেছেন তিনি। আমি সেসব মানুষকে জানাতে চাই, সিনেমার কাজ ছাড়াও চলতে পারে বাপ্পী।

মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ব্যবসায়িক কাজে গিয়েছিলাম সেখানে। কয়েকজন বায়ারের সঙ্গে মিটিং ছিল। পাশাপাশি সেখানে চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন হয় বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, এ জন্য এই সুযোগে একটু ঘুরে এলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

গুঞ্জনের জবাব দিলেন বাপ্পাী

আপডেট টাইম : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫