ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ জুলাইয়ে শিল্পীসমাজ নৈরাশ্যের সুড়ঙ্গ থেকে ‘দ্রোহযাত্রা’ নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব মো. তোয়াহা আর নেই ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার আল-আকসা দখলের পথে ইসরায়েল, জরুরি বৈঠকে জর্ডান

বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৮১ বার
কয়েক বছর আগেই সিনেমা থেকে বিদায় নিয়েছেন ‘দঙ্গল’ খ্যাত কাশ্মীরি অভিনেত্রী জায়রা ওয়াসিম। পর পর দু’টি হিট ছবি উপহার দিলেও ‘ধর্মে মনোযোগী’ হতে হঠাৎ বলিউডকে বিদায় জানিয়ে দেন।
দীর্ঘদিন আলোচনায় না থাকলেও হঠাৎ আবারও খবরের শিরোনাম হলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জায়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সেই খবর জানিয়েছেন।
ছবিতে দেখা যায়, জায়রার পরনে লাল রঙের শাড়ি। ঘিয়ে রংয়ের জামা গায়ে বর। দুজনই সামনের দিকে তাকিয়ে আছেন। পেছন দিক থেকে ছবিটি তোলা। অন্য এক ছবিতে দেখা যাচ্ছে, মেহেদি রাঙা হাতে বিয়ের কাগজে সই করছেন নববধূ। ক্যাপশনে লেখা, ‘কবুল হ্যায়’।
জ়ায়রার এ ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। তবে কাকে বিয়ে করেছেন তা প্রকাশ্যে আনেননি সাবেক এই অভিনেত্রী।
উল্লেখ্য, বলিউড তারকা আমির খানের সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন জায়রা। মাত্র ১৪ বছর বয়সে বড়পর্দায় অভিনয় শুরু করেন। প্রথম ছবিতেই আমির খানের কন্যার চরিত্রে দেখা যায় তাকে।
‘দঙ্গল’ ছবির একটি দৃশ্যে জ়ায়রাকে কেশহীন অবস্থায় দেখা যায়। এই দৃশ্যে অভিনয়ের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের  অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সব ছাপিয়ে বক্সঅফিসে আলোড়ন তোলে ছবিটি।
এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এই ছবিতেও আমির খানের সঙ্গে দেখা যায় তাকে। ২০১৯ সালের মার্চ মাসে ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’ ছবির শুটিং শেষ করেন জ়ায়রা। সেই বছর অক্টোবর মাসে মুক্তি পায় ছবিটি। তবে ‘দঙ্গল’  ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবির মতো সাড়া ফেলতে পারেনি এই ছবি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা

আপডেট টাইম : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫