ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

আমি পুরানো জিনিস পছন্দ করি : জয়া আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৩১ বার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি তার সাফল্যের সূত্র উন্মোচন করেছেন। তার মতে, জীবনে সাফল্য পেতে মেধার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইচ্ছাশক্তি এবং আত্মনিবেদন।

জয়া জানান, ‘মেধা দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব নয়, সবচেয়ে বড়ো বিষয় হলো নিজের লক্ষ্যপূরণের জন্য অদম্য ইচ্ছা থাকা। নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, তখনই আসবে সাফল্য।’

এছাড়া, তিনি সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর একটি পর্বে অতিথি হয়ে এসে তার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। এ পর্বটি ১৮ অক্টোবর শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান এবং প্রযোজনায় ছিলেন জেড আই ফয়সাল।

অভিনয় জীবনের শুরুতে তিনি কেমন ছিলেন, সেটি প্রসঙ্গে জয়া বলেন, ‘প্রথমদিকে আমি ক্যামেরার অ্যাঙ্গেলও বুঝতে পারতাম না, কিন্তু গুণী নির্মাতাদের নির্দেশনা এবং পরিশ্রমের মাধ্যমে আজ হয়ত অভিনয়ের অনেক কিছু শিখেছি।’

তার মতে, যে সময়ে তিনি আছেন, সেটি আসার পিছনে মূল ভূমিকা রেখেছে ধৈর্য এবং কঠোর পরিশ্রম।

এছাড়া, নিজের শখের বিষয়েও তিনি কথা বলেন, ‘আমি পুরোনো জিনিসের ভক্ত। পুরোনো জিনিস শুধু অতীত নয়, এটি আমার জন্য বর্তমান এবং ভবিষ্যতের সেতুবন্ধনও বটে।’

তিনি জানান, তার বাসায় প্রায় ২০০ বছর পুরোনো একটি আলমিরা রয়েছে, যা তিনি খুব যত্ন সহকারে সংরক্ষণ করেছেন। পাশাপাশি, সেই খাটটিও এখনও রক্ষিত আছে, যেখানে তার জন্ম হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য নিয়ে জয়া বলেন, ‘আমি কমেন্টবক্স সাধারণত পড়ি না, কিন্তু যখন পড়ি, তখন খারাপ মন্তব্যকারীদের জন্য দুঃখ হয়। যারা অশোভন মন্তব্য করেন, তারা হয়তো পৃথিবীতে আছেন, কিন্তু তাদের বলা বাজে কথা একদিন তাদেরই পিছু ছাড়বে। আমি এসব থেকে নিজেকে দূরে রাখি।’

অভিনয়ের পাশাপাশি তিনি বর্তমানে প্রযোজনাতেও বেশ সক্রিয়। তার প্রযোজনা সংস্থা ‘সি-তে সিনেমা’ থেকে একাধিক চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে, যা শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

আমি পুরানো জিনিস পছন্দ করি : জয়া আহসান

আপডেট টাইম : ১১:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫