ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

কারিশমার স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তির দলিলে ছেলের নামই ভুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৮১ বার

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিপুল সম্পত্তি নিয়ে আইনি জটিলতা ক্রমেই জটিল হচ্ছে। সম্প্রতি জানা গেছে, সঞ্জয়ের সম্পত্তির দলিলে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, এর মধ্যে রয়েছে কারিশমার ছেলের নামের বানান ভুল।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির দলিলে একাধিক ভুল পাওয়া গেছে। কারিশমা ও সঞ্জয়ের সন্তান কিয়ানের নামের বানান ভুলভাবে লেখা হয়েছে, আর মেয়ে সামাইরার ঠিকানাতেও রয়েছে ত্রুটি।

কারিশমার দুই সন্তানের পক্ষের আইনজীবী মহেশ জেঠমলানির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই ভুল করা হয়েছে, যাতে সন্তানদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যায়। তার দাবি, এই দলিল সঞ্জয় নিজে নয়, বরং তার তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব এই কারসাজি করেছেন।

অন্যদিকে, সঞ্জয়ের মা ও বোনেরও অভিযোগ, প্রিয়া সচদেব নাকি এককভাবে সঞ্জয়ের সমস্ত সম্পত্তি নিজের নামে নিতে চাইছেন।

গত ১২ জুন লন্ডনে মারা যান শিল্পপতি সঞ্জয় কাপুর। সেদিন পোলো খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। খেলার সময় মুখে মৌমাছি ঢুকে পড়ে, এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। পরে আইনি জটিলতার কারণে প্রায় এক সপ্তাহ পর ১৯ জুন তার মরদেহ ভারতে আনা হয়।

২০০৩ সালে করিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের বিয়ে হয়েছিল। তবে দীর্ঘদিন মতবিরোধ চলার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। সঞ্জয়ের মৃত্যুর পর থেকে তার উত্তরাধিকার ও সম্পত্তি নিয়ে কারিশমা ও প্রিয়ার মধ্যে বিরোধ তীব্র আকার নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

কারিশমার স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তির দলিলে ছেলের নামই ভুল

আপডেট টাইম : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫