ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

অ্যাকশন সিনেমা দিয়ে ফিরছেন মাহিয়া মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৭৬ বার
সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জানিয়েছিলেন, সিনেমা ছেড়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে হেরে পরে আবার সিনেমায় নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।

এরপর চলতি বছরের জুনে অনেকটা চুপিসারে দেশ ছাড়েন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ঢালিউডের এই তারকা।এরমধ্যেই খবর, সিনেমায় ফিরছেন মাহিয়া মাহি। অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমায়। সিনেমাটির নাম ‘অন্তর্যামী’।

পরিচালনা করবেন সৈকত নাসির। সিনেমাটির খবর কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।তিনি জানিয়েছেন, লেডি অ্যাকশন সিনেমা দিয়ে মাহিয়া মাহি ফিরছেন। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে।

এতে কোনো নায়ক থাকবে না।আব্দুল আজিজ বলেন, ‘অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’-এর গল্প। পুরো সিনেমাটিই মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’-র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু করব এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেব।

জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে এর শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে। এখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে ‘বুবুজান’ ছবিতে দেখা গেছে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

অ্যাকশন সিনেমা দিয়ে ফিরছেন মাহিয়া মাহি

আপডেট টাইম : ০৬:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫